এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এইচএসসিতে যারা এক-দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর নেয়া হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ; যা বিগত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। সে হিসেবে এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ আর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗