6 November 2026, 02:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর)তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

এর আগে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এতথ্য নিশ্চিত করে বলেন, বুধবার পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত। এই মামলায় পরীমনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন। এজন্য সকাল সাড়ে ৯টার দিকে পরীমনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আশা করি আদালত তার জামিন মঞ্জুর করবেন।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending