বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি

সংবাদ থেকে
সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাতের সার্বিক বৃদ্ধি ও বিকাশকে ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ২ হাজার কোটি টাকার ‘চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রাক-অর্থায়ন স্কিমে (Pre-finance Scheme) অংশ নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এই উদ্যোগের মাধ্যমে চামড়া প্রক্রিয়াকরণ এবং চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান, আধুনিক প্রযুক্তির সংযোজন নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব শিল্প চর্চা জোরদারকরণ এবং এই খাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
গত ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে এই চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর অনুষ্ঠিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক মোঃ জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


