
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মেহেরপুর জেলা বিএনপি
মেহেরপুরের গাংনী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পরিদর্শনকালে হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, শৌচাগারের পরিবেশসহ বিভিন্ন সেবার মান যাচাই করেন বিএনপি নেতারা। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও নানা সমস্যার কথা শোনেন তাঁরা। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান উন্নয়নে রোগী এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার আশ্বাস দেন নেতারা।
পরে হাসপাতালের বিভিন্ন স্থান, আঙিনা ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। হাসপাতালকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


