9 November 2026, 05:21 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চট্টগ্রামে শ্রমিক আন্দোলনের আঁচ লাগার আগেই ‘হুঁশিয়ার’, এক টেবিলে সবাই

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা, গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও কারখানায় ছুটি, কোথাও মহাসড়কে উত্তেজনা। বেতন বৃদ্ধির দাবিতে ছড়িয়ে পড়া এই অসন্তোষের আঁচ চট্টগ্রামের শিল্পাঞ্চলেও পড়তে পারে, এমন আশঙ্কায় আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। সম্ভাব্য শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়াতে এবার এক টেবিলে বসেছেন পুলিশ, বেপজা, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য অসন্তোষ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। শ্রমিক অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending