জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: সাভারের বোট ক্লাবের আলোচিত মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি পরীমনি। অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি অভিনেত্রী।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗