সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো

সংবাদ থেকে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমার দিন পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য রেখেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের পরবর্তী এ দিন রেখেছেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী এ তথ্য জানান।
গত ৯ অগাস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়েছে। ২০ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানির দিন রাখা হয় ২৭ অগাস্ট। ওইদিন শুনানি নিয়ে আদালত ডনের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর ডনকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

