চট্টগ্রামে রেলের দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, প্রতিবেদন জমার সময়সীমা ‘জানেন না’ জিএম

সংবাদ থেকে
রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে ট্রেনের প্রথম শ্রেণির কোচের বেড-বেডিং ধোলাই কাজের একটি দরপত্র কাগজ জালিয়াাতির ঘটনার তদন্তে গড়িমসি করার অভিযোগ উঠেছে। সাত কর্মদিবস পার হতে চললেও ৬৫ লাখ টাকার ওই কাজের জালিয়াাতির ঘটনার এখনও কোনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি প্রধান বাণিজ্যিক কর্মকর্তার (সিসিএম) দপ্তর।
এ ঘটনা তদন্তে কতদিনের সময়সীমা দেওয়া হয়েছে সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। রেলের একাধিক কর্মকর্তা জানান, সাধারণত এ ধরনের ঘটনা তদন্তে সাত কর্মদিবস পর্যন্ত সময় দেওয়া হয়। তবে প্রতিবেদন জমা দিতে কতদিনের সময়সীমা দেওয়া হয়েছে, তা জানেন না বলে মন্তব্য করেছেন রেলওয়ের (পূর্ব) মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।
তিন সদস্যের কমিটি করে, তদন্তের নির্দেশের পর গত ২৮ অক্টোবর থেকে হিসেব করলে বৃহস্পতিবার সাত কর্মদিবস পার হচ্ছে। জানা গেছে, একটি চক্র এই তদন্ত প্রতিবেদন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি বিভিন্ন দপ্তরেও ধর্ণা দিচ্ছে তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



