17 November 2026, 06:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ব: স্পিকার

Source: Dhaka News24 / Economy

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তার আলোকেই ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতি হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

স্পিকার বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার ভোগনির্ভর অর্থনীতির পরিবর্তে টেকসই বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যিক স্বার্থ ও সুবিধা সুসংহত করতে অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করা হচ্ছে, যার মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে দেশের জন্য নতুন নতুন বাণিজ্য ও বিনিয়োগের বাজার উন্মুক্ত হবে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending