পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার না করার বিধান বিষয়ে যা জানাল তথ্য প্রতিমন্ত্রী
সূত্র: Lakhokantho / অপরাধ

সংবাদ থেকে
লাখোকণ্ঠ প্রতিবেদক : আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। আইনটি স্পর্শকাতর হওয়ায় সব পক্ষের সঙ্গে আলোচনা শেষ না করে তাড়াহুড়ো করে প্রণয়ন করতে চায় না সরকার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এ কথা জানান।
এক সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি, হেফাজতে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে হয়তো তাদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন: Lakhokantho
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





