ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক

সংবাদ থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অসদাচরণ, হুমকি,মারধর ও লাঞ্ছনার অভিযোগে দলটির সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছিল ফরিদগঞ্জ প্রেসক্লাব। এ পরিস্থিতিতে মঙ্গলবার ৩ নভেম্বর সন্ধ্যার পর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত করেছে প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন নাছির পাটওয়ারী, মহসিন পাটওয়ারী,মো.ফজলুর রহমান, জি.এস.মামুন, এ.এম.এম.টুটুল পাটওয়ারী ও সেলিম হোসেন রাঢ়ী।
বিএনপি নেতৃবৃন্দ প্রেসক্লাবে পৌঁছালে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য তাঁদের স্বাগত জানান। বৈঠকের শুরুতে সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিক ক্ষমতাকে প্রশ্ন করবেন, সংশ্লিষ্টরা তার জবাব দেবেন। সাংবাদিক অনিয়মের সমালোচনা করবেন-সংশ্লিষ্ট পক্ষ তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যাখ্যা দেবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗