‘ডিউটি ডাক্তাদের কারও ড্রেসআপ নেই, তারা ডাক্তার-নার্স-নাকি দালাল বুঝা মুশকিল’
Source: Sarabangla / Crime

সংবাদ থেকে
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ডিউটি চিকিৎসকদের কারও ড্রেসআপ না থাকায় তারা চিকিৎসক, নার্স নাকি দালাল- তা বুঝা মুশকিল- বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে অভিযানে আসেন দুদক। এসময় চিকিৎসকদের কয়েকটি কক্ষে তাদের উপস্থিতি না পেয়ে শোকজের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।
দুদক চেয়ারম্যান বিচারপতি একেএম আসাদুজ্জামান বলেন, এখানকার রোগীদের সব সময় অভিযোগ থাকে, কারা ঠিকমত চিকিৎসা পান না, চিকিৎসক থাকেন না। এ বিষয়টি প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। তিনি সেজন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন। আজকে আমরা (দুদক) ঢাকা মেডিকেলে এসেছি। এরপর অন্যান্য হাসপাতালেও যাব।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗