এসডিজি অর্জনে শক্তিশালী সিআরভিএস অপরিহার্য: বিভাগীয় সেমিনারে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে ৯ দফা সুপারিশ

সংবাদ থেকে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতি বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে শক্তিশালী ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস’ (সিআরভিএস) বা নাগরিক নিবন্ধন ও গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকালে ময়মনসিংহে আয়োজিত এক বিভাগীয় সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের “Technical Support for CRVS System Improvement in Bangladesh (Phase-V)” প্রকল্পের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহের ব্যবস্থাপনায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য CRVS বাস্তবায়ন-সংক্রান্ত বিভাগীয় সেমিনার’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





