7 November 2026, 09:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ

Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে

কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সম্প্রতি সিরাজগঞ্জ জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি।

সিরাজগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঋণ বিতরণ করা হয়। এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুন খান, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, শান্তনু বিশ্বাস, যুগ্মপরিচালক, কৃষি ঋণ বিভাগ-১, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং কৃষিবিদ এস.এম.নাসিম হোসেন, উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending