ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!

সংবাদ থেকে
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ভাটাটি অবৈধ, এসব জানে সংশ্লিষ্ট দপ্তরও। তবু কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা নির্মাণের কাজ প্রায় শেষ। দুই শতাধিক শ্রমিক দিনরাত কাজ করছেন। মাটি সংগ্রহ করে স্তূপ করা হয়েছে, তৈরি হয়েছে চিমনিসহ ইট পোড়ানোর অবকাঠামো। চলতি মাসেই উৎপাদন শুরুর প্রস্তুতি নিচ্ছে ডিঅ্যান্ডসি ব্রিকস। ভাটার মালিকও স্বীকার করেছেন, তাঁদের কোনো ছাড়পত্র নেই।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে গড়ে উঠছে এই ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস বলছেন, ভাটাটির কোনো ধরনের অনুমোদন নেই। এটি পুরোপুরি অবৈধ। দ্রুত অভিযান চালিয়ে বন্ধ করা হবে এটি। তবে তার আগেই নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভাটার অবকাঠামো নির্মাণে দুই শতাধিক শ্রমিক কাজ করছেন। বিভিন্ন এলাকা থেকে ইট তৈরির মাটি এনে নদীর পাড়সংলগ্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। ভাটার বর্জ্য ও আধলা ইট ফেলে নদীপাড়ের জায়গা ভরাট করা হচ্ছে। পাশে শ্রমিকদের থাকার জন্য ঘরও তৈরি করা হয়েছে। সব প্রস্তুতি শেষে চলতি মাসেই ইট পোড়ানোর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗