6 November 2026, 02:14 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

Source: Bogura Live / Sports

সংবাদ থেকে

একটি জার্সি, একটি নম্বর আর তার সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য ইতিহাস। স্মৃতির সেই পাতায় এবার পড়তে যাচ্ছে শেষের রেখা। পর্তুগালের ৭ নম্বর জার্সি গায়ে আর দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর দখলে। ইউরো শিরোপা ও দুটি উয়েফা নেশনস লিগ জয়ের মধ্য দিয়ে জাতীয় দলের অর্জনে রেখেছেন অনন্য অবদান। তবে বিদায়টা এমন হবে, তা হয়তো কল্পনাও করেননি তাঁর ভক্তরা।

বিশেষ করে কোচের সঙ্গে মনোমালিন্য, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া এবং পরবর্তী সময়ে নিজের অবস্থান পরিষ্কার করার পর রোনালদোর এই ঘোষণা বিশ্ব ফুটবলে আলোচনার জন্ম দিয়েছে।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending