6 November 2026, 15:20 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, সরকারি চাকরি শুধু জীবিকা নির্বাহের পেশা নয়, দেশ ও মানুষের সেবা করার বড় সুযোগ। সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে এই সুযোগ কাজে লাগাতে হবে।মানচিত্র দেখুন

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দও গুপ্ত সভাকক্ষে রাজশাহী বিভাগে নবযোগদান করা ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের মেধা, যোগ্যতা, নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending