৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

দেশে সারের কোনো সংকট নেই, ভবিষ্যতেও সংকট হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বর্তমানে গত বছরের একই সময়ের তুলনায় সরকারের কাছে ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালানো হয়। কারণ, পার্শ্ববর্তী দেশে এসব সারের দাম তুলনামূলক বেশি। মিয়ানমার সীমান্ত দিয়ে ইউরিয়া এবং ভারত সীমান্ত দিয়ে ডিএপি, এমওপি ও টিএসপি সার পাচারের প্রবণতা রয়েছে। এ কারণে সীমান্তবর্তী জেলাগুলোতে সার পাচার রোধে প্রশাসন, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর