৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে বিএনপির প্রচারণা

সংবাদ থেকে
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের বড় বাজার এলাকায় পোস্টার লাগানো হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাল বিশ্বাস, বিএনপি নেতা নাহিদ এনামুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার প্রেরণা জোগায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗