আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি।
বুধবার (৪ নভেম্বর) এশিয়া পোস্টের অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রিপোর্টিং বিভাগে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি। ২০ জন জনবলের বিজ্ঞপ্তিতে রয়েছে সিনিয়র রিপোর্টার ৫ জন (রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা), স্টাফ রিপোর্টার ১৫ জন (অভিজ্ঞতা ৫ থেকে ৭ বছর) এবং জুনিয়র রিপোর্টার ৫ জন (অভিজ্ঞতা ১ থেকে ২ বছর)।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗