7 November 2026, 17:21 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে মানববন্ধন

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

পিরোজপুর জেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর নামাজে জানাজা ও দাফনকাজে বাধা প্রদানকারী এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা দোয়েল চত্তরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়াদ্দারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার মহিউদ্দীন মাস্টার, সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আবুল হোসেনসহ অন্যান্যরা।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending