৫ নভেম্বর ২০২৬, ১৯:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দামুড়হুদায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

সূত্র: Meherpur Pratidin / খেলা

সংবাদ থেকে

‘খেলাধুলায় গড়ি দেশ, তারুণ্যের বাংলাদেশ’ এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে উপজেলা পর্যায়ে এ তারুণ্যনির্ভর ক্রীড়া উৎসবের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে তরুণ ক্রীড়ামোদীদের পদচারণায়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বিন ফয়সালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর