‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন, ময়মনসিংহে ভার্চুয়ালি সংযোগ

সংবাদ থেকে
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
খুলনার এই মূল উদ্বোধনী আয়োজন সরাসরি সম্প্রচারের মাধ্যমে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহের মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ভার্চুয়ালি একযোগে সংযুক্ত হয়।
কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে এক বর্ণাঢ্য ভার্চুয়াল সংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗