৫ নভেম্বর ২০২৬, ২০:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রেড উদ্ভাবন: রপ্তানি সংক্রান্ত নথিপত্র ১ দিনে

সূত্র: Dhaka News24 / অর্থনীতি

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: ব্লকচেইন ও ইলেকট্রনিক বিল অফ লেডিং (eBL) ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রপ্তানি সংক্রান্ত নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এই লেনদেনটি কাগজবিহীন আন্তর্জাতিক বাণিজ্যের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি প্রমাণ করে যে, ডিজিটাল প্রযুক্তি কীভাবে বাংলাদেশি রপ্তানিকারকদের কাজের বিলম্ব কমাতে, দক্ষতা বাড়াতে এবং কার্যকরভাবে চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ব্যবস্থাপনায় সহায়তা করতে পারে।

এই লেনদেনের আওতায় ব্র্যাক ব্যাংকের করপোরেট গ্রাহক ‘এনএজেড বাংলাদেশ’ (NAZ Bangladesh) যুক্তরাজ্যভিত্তিক ফ্যাশন রিটেইলার ‘ম্যাটালান’ (Matalan)-এর কাছে তৈরি পোশাক রপ্তানি করেছে। এক্ষেত্রে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে ‘রেমিটিং ব্যাংক’ (অর্থ প্রেরণকারী ব্যাংক) হিসেবে এবং যুক্তরাজ্যের ‘লয়েডস ব্যাংক’ (Lloyds Bank) ‘কালেক্টিং ব্যাংক’ (অর্থ সংগ্রহকারী ব্যাংক) হিসেবে দায়িত্ব পালন করেছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর