6 November 2026, 10:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নোয়াখালী কলেজের নিজস্ব বাস সার্ভিস চালু, উদ্বোধন করলেন এমপি শাহজাহান

Source: Dainik Noakhali Barta / Bangladesh

সংবাদ থেকে

ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজে প্রথমবারের মতো ২টি দ্বিতল বিশিষ্ট নিজস্ব বাস সার্ভিস চালু করা হয়েছে।। বাস দুইটি উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর-২০২৬ খ্রিঃ) দুপুরে মাইজদী পিটিআই স্কুল প্রাঙ্গনে উক্ত বাস দু’টি উদ্বোধন করা হয়। এসময় নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ র‍্যালী সহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান বলেন, “আমি নিজেও নোয়াখালী সরকারি কলেজের ছাত্র ছিলাম। একটা সময় কলেজের ছাত্র রাজনীতির উন্নয়নে অনেক চেষ্টা করেছি। বর্তমান ছাত্র নেতৃত্ব যাতে করে সেটা রক্ষা করে। তিনি আরো বলেন, কলেজের দুইজন শিক্ষার্থীর সড়কে নির্মম মৃত্যু এবং শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে আজকের এই বাস উদ্বোধন বাস্তবতা লাভ করেছে। আমি নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করছি এবং বাসের দাবিতে কাজ করা শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি।

Original report: Dainik Noakhali Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending