হুয়ালাই: লাফিয়ে নদী পার হওয়ার গল্পটা সত্যি

সংবাদ থেকে
হুয়ালাই আকারে ক্ষুদ্র হলেও ইতিহাস, প্রকৃতি ও বৈজ্ঞানিক বৈশিষ্ট্যে নদীটি বেশ তাৎপর্যপূর্ণ। হুয়ালাই চীনের এমন এক নদী, যার বিস্ময়কর বৈশিষ্ট্য তার ক্ষুদ্রতা। নদীটি এতটাই সরু যে, এক লাফেই পার হওয়া সম্ভব।
পৃথিবীর নদী বলতে চোখের সামনে ভেসে ওঠে বিশাল জলরাশি, প্রশস্ত বুক আর দুরন্ত স্রোতের ছবি। বাংলাদেশের পদ্মা কিংবা ব্রহ্মপুত্রের মতো নদীগুলো তাদের বিশালতার জন্য পরিচিত।
চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের তৃণভূমিতে বয়ে চলা হুয়ালাই নদীর দৈর্ঘ্য প্রায় ১৭ কিলোমিটার। অথচ এর গড় প্রস্থ মাত্র ১৫ সেন্টিমিটার। কোনো কোনো জায়গায় তা কমে দাঁড়ায় মাত্র ৪ সেন্টিমিটারে। নদীটির গভীরতা প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এত সরু জলধারাকে প্রথম দেখায় সাধারণ নালা কিংবা ছোট কোনো ঝর্ণা মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু নদীটির স্বতন্ত্র বৈশিষ্ট্য একে দিয়েছে আলাদা পরিচিতি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



