৫ নভেম্বর ২০২৬, ২১:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, দল মেলবোর্ন রেনেগেডস

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২১:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২১:০৮

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, দল মেলবোর্ন রেনেগেডস

· খেলা

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়া জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে খেলবেন তিনি।

৩১ বছর বয়সী মোস্তাফিজ আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এ সংস্করণে তার শিকার ৪২৩ উইকেট। দীর্ঘদিনের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিভিন্ন লিগে খেললেও এবারই প্রথম বিগ ব্যাশে দেখা যাবে তাকে।

কাঁধের চোটের কারণে এবারের বিগ ব্যাশে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বেহরেনডর্ফের। তার জায়গায় মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রেনেগেডস। বাংলাদেশি এই পেসারের অন্তর্ভুক্তিতে দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ