6 November 2026, 11:28 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সোনামসজিদে ৩ দিন পর কর্মবিরতি প্রত্যাহার, আটকা ৪’শ ৫০ ট্রাক

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: তিনদিন পর গতকাল বৃহস্পতিবার সোনামসজিদ স্থলবন্দরে কর্মবিরতি প্রত্যাহার করেন সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা। ফলে আটকে পড়া ভারত থেকে পণ্যভর্তি ট্রাক আসা এবং লোড-আনলোড শুরু হয়।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন জানান, গতকাল বিকালে সংকট নিরসনে আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ে কাস্টমস কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী, আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ দিনের মধ্যে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন।

অন্যদিকে, গত মঙ্গলবার দুপুর থেকে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ এনে কর্মবিরতি অব্যাহত রাখে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। এতে বন্দরের ভেতরে জায়গার সংকট তৈরি হওয়ায় ভারত থেকে নতুন করে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। এতে লোড-আনলোড না হওয়ায় বন্দরে আটকা পড়েছে প্রায় সাড়ে ৪০০ ট্রাক। আটকে পড়া ট্রাকের মধ্যে ৪০০টিই পাথরবাহী। বাকি ট্রাকগুলোতে রয়েছে নারিকেল, ভুসি, শুঁটকিসহ অন্যান্য পণ্য। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে জায়গা না থাকায় নতুন করে ভারত থেকে ট্রাক নেয়া সম্ভব হয়নি।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending