৫ নভেম্বর ২০২৬, ২২:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাগেরহাটে উৎসবের আমেজ

সূত্র: Dhaka News24 / রাজনীতি

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: বাগেরহাটে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি আসবেন হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যানার, ফেস্টুন আর নেতাকর্মীদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে জনপদ। সকাল থেকেই খানজাহান আলীর মাজার এলাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন স্থান থেকে আসা মানুষ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পুরো মাজার এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর