ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বৃদ্ধির নির্দেশ আরএমপি কমিশনারের

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান, পরিধি ও সমন্বিত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
তিনি বলেছেন, বিপদগ্রস্ত ও নির্যাতনের শিকার মানুষের আস্থা অর্জনে পুলিশকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেবা নিতে আসা ভুক্তভোগীদের জন্য প্রতিটি পদক্ষেপে নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।
বৃহস্পতিবার বিকেল ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভুক্তভোগীদের তাৎক্ষণিক নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, পেশাদার কাউন্সেলিং এবং টেকসই পুনর্বাসনসেবা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। সেবার মান উন্নত করতে পুলিশ প্রশাসনের সাথে বেসরকারি মানবাধিকার ও নারী অধিকার সংস্থাগুলোর সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং জবাবদিহি জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন উপস্থিত সদস্যরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



