
আরএমপির অভিযানে গ্রেপ্তার ৯
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।
আরএমপির মিডিয়া সেল জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ৪ জন, সরাসরি মাদক সংক্রান্ত অপরাধের মামলায় ৩ জন এবং অন্যান্য ফৌজদারি অপরাধে ২ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
