লন্ডনে চট্টগ্রামবাসীর ‘চাটগাঁ হাউস, তিন সংসদ সদস্যের উপস্থিতিতে উদ্বোধন

সংবাদ থেকে
প্রবাসে চট্টগ্রামবাসীর নিজস্ব উদ্যোগে গড়ে তোলা স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। গত শনিবার (৩১ অক্টোবর) বর্ণাঢ্য অনুষ্ঠানে চট্টগ্রামের তিন সংসদ সদস্যের উপস্থিতিতে ভবনটির উদ্বোধন করা হয়। প্রবাসী চট্টগ্রামবাসীর নিজস্ব শ্রম, অর্থ ও ভালোবাসায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানকে নিজেদের ঐক্য, সম্প্রীতি ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে প্রায় তিন বছর আগে ভবনটি কেনা হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হলেও গত শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চাটগাঁ হাউস।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের তিন সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আবু সুফিয়ান ও মোহাম্মদ এনামুল হক। তাঁদের উপস্থিতিতে প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗