শুকছড়ি দরবারের পীর নাছেরুল হক চিশতী আর নেই
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের লোহাগাড়া দক্ষিণ শুকছড়ি দরবার শরীফের সাজ্জাদনশীন পীর হযরতুল আল্লামা শাহসুফী সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী আর নেই। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতী দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য ভক্ত, মুরিদ ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗