নতুন কুঁড়ি’র উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
Source: Daily Probaha / Education

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ডান্স ও লায়ন ডান্স পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন দেশটির একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা শিক্ষার্থীরা এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ কথা জানান।
Original report: Daily Probaha
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗