দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ ঘড়ির কাটায় তখন ২টা বাজে। নগরীর শিবাবড়ি মোড় ফাঁকা থাকার কথা। কিন্তু বৃহস্পতিবার ছিল ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসছেন। তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ঢল নামে কর্মীদের সড়কে। শিববাড়ি মোড় পুরো তাদের দখলে।
২/১০ জন আইন শৃংখলা বাহিনীর সদস্য দেখা গেলেও ছিল না কোন ক্ষুব্দতা। ছিল উৎফুল্লতা। গ্রাম থেকে ছুটে আসা এসব দলীয় নেতা কর্মীরা খুলনা নগরীতে পা রাখতেই ধমকে যায়। খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তারা দেখে নগরীর কত সুন্দর পরিবেশ। সড়কের পাশে শোভা পাচ্ছে নেতাকে বরণ করে নিতে না ধরনের পতাকা।
গতানুগতিক সড়কে ছিল না প্যানা পোস্টা ও তোরণ। নেতা আসবে আর তোরণ থাকবে না এটা তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছিলেন না। ছোট ছোট পতাকা আর ব্যানার নিয়ে নেতা কর্মীরা দাঁড়িয়ে যান সড়কের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗