যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত তিন জনপ্রতিনিধি

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন জনপ্রতিনিধি। তাদের মধ্যে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমানও রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন।
এ ছাড়া নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য আবুল খানও প্রাথমিক ফলাফলে বিজয়ী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে শেখ রহমানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে ভোটের লড়াইয়ে নামতে হয়নি। প্রাথমিক ফলাফলে তার পক্ষে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।
এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন পান শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী ম্যাককয় পেয়েছিলেন ৫ হাজার ১৬৬ ভোট। বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেওয়া শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗