মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক:যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংগঠন দ্য অপটিমিষ্ট এর পক্ষ থেকে জেলার অসচ্ছল মেধাবী ১২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
দ্য অপটিমিষ্ট এর সাধারণ সম্পাদক এ কে এম সাইদুল করিম ও ফাহিম আহমদ রুহান এর পরিচারনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি অপটিমিষ্ট এর জেলা শাখার পরিচালক বকসী ইকবাল আহমদ, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিন প্রমুখ। পরে জেলার মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অসচ্ছল মেধাবী ১২৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মূল প্রতিবেদন: Moulvibazar24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





