বাঁশখালীতে নকল চকলেট কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ
সংবাদ থেকে
চট্টগ্রামের বাঁশখালীতে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে নকল চকলেট তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।
এ সময় বিএসটিআইয়ের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, বিগত ৪-৫ বছর ধরে একটি অসাধু চক্র বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে নকল চকলেট তৈরি ও বাজারজাত করে আসছিল। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



