শহরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ পৌরসভার আনোয়ারপুর পয়েন্টে মোবিন এন্ড নাহি ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক মূল্য ৭ হাজার ৮০০ টাকা। গ্রেফতার তরিকুল ইসলাম আনোয়ারপুর এলাকার মুস্তফা মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে এস আই বাপ্পা ঘোষ ও এসআই মো. সুমন মিয়াসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

