৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নবীগঞ্জের দিনারপুরে চেক জালিয়াতি মামলায় আসামী হয়েও প্রকাশে ঘুরে বেড়াচ্ছে প্রভাষক আমজদ

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দিনারপুরে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী হয়েও ক্লাস করাচ্ছেন দিনারপুর কলেজের এক প্রভাষক। পলাতক আসামী হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ায় আইনগত প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে এলাকার সচেতন মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের আলতা মিয়ার ছেলে দিনারপুর কলেজের প্রভাষক মোঃ আলী আমজদকে একটি চেক জালিয়াতির মামলায় গত ৩০ আগস্ট হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ ৬ মাসের সশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমান ১ লাখ ৫ হাজার ৭৫০ টাকা অর্থ দন্ডের রায় প্রদান করেন।

একই সাথে তার বিরুদ্ধে সাজার মেয়াদ উল্লেখ্য করে গ্রেফতারী পরোয়ানাজারী করা হয়। এরপর থেকে প্রভাষক আলী আমজদ পলাতক থেকে কলেজে নিয়মিত ক্লাস করছেন বলে অভিযোগ রয়েছে। বিধি অনুযায়ী কোন পলাতক আসামী কোনোভাবেই ক্লাস করাতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর