মাধবপুরে গ্রামবাসী ৪ চোরের বাড়ীর আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পিয়াইম গ্রামবাসি ৪ চোরর বাড়ীর আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে। চুরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে গ্রামের পুরুষ মহিলা মিলে ওই গ্রামের পেশাদার চোর উজ্জল, জুয়েল, সামসু ও সাজুর বাড়ীতে যায়। ওই চোরদের ঘরে না পেয়ে উত্তেজিত জনতা তাদের ঘরের আসবাবপত্র এনে মাঠে রেখে আগুনে জ্বালিয়ে দেয়।
ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত এস আই আশিষ কুমার দেয় জানান, ওই চার চোরের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তার অপরাধ সংঘটিত করে নাসিরনগর থানা এলাকায় চলে যায়। তদন্তকাজে বাইরে তাথাকালীন সময়ে আসবাবপত্র জ্বালিয়ে দেওয়ার ঘটনা শুনেছেন। পুলিশ যাওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗