7 November 2026, 14:19 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

হুতিদের হামলার মধ্যেই মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন তুরস্কের

Source: Arthosuchak / International

সংবাদ থেকে

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যদেশ অন্য কোনো দেশ বা জোটের সশস্ত্র হামলার শিকার হলে বাকি সদস্যরা আক্রান্ত দেশকে সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলার মধ্যে চুক্তিটি অনুমোদন পেল।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। এর আগে গত আগস্টে তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। পরে গত মাসে অনুমোদনের জন্য এটি পার্লামেন্টে পাঠানো হয়।

বৃহস্পতিবার অধিবেশনে চুক্তির বাকি অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনার পর ভোটাভুটি হয়। এতে ২৭৯ জন আইনপ্রণেতা চুক্তির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১১৯ জন। পার্লামেন্টের ৫৯২ সদস্যের মধ্যে ভোটে অংশ নেন ৩৯৮ জন।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending