9 November 2026, 03:57 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চলতি বছরের শেষেই স্কুলশিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে’

Source: Rangpur Times / Bangladesh

সংবাদ থেকে

বছরের শুরুতে নয়, বরং চলতি বছরের শেষেই দেশের শতভাগ স্কুলশিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পশিহারার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

ঢাকা মহানগর ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন প্রকল্পের বাস্তবায়ন দেখতে তিনি ওই বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং এ সময় তিনি উল্লেখ করেন যে নতুন পাঠ্যক্রম শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞানের দ্বার উন্মোচন করবে।

আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন বই। নতুন এই বইগুলোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাতে এবং শিক্ষার মান যাচাই করতে দেশের বিভিন্ন স্কুল পরিদর্শন করছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। পরিদর্শনের অংশ হিসেবেই তিনি হঠাৎ রূপগঞ্জের পশিহারার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং নতুন বইগুলোর বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেন।

Original report: Rangpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending