মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

সংবাদ থেকে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নায়েরগাঁও উত্তর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে রহস্যময় মৃত্যু হয়েছে নাসরিন বেগম (৩০) নামে ৩ সন্তানের জননীর। বুধবার (৪ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের তুষপুরের কেমাই গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। তার স্বামীর নাম সাইফুল খান।স্বামীর সঙ্গে বিরোধের জের ধরে তার স্ত্রী নাসরিন বেগম আত্মহত্যা করেছে বলে জানান এলাকাবাসী ।
পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে নাসরিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবারের সদস্যদের দেয়া ভাস্যমতে জানা গেছে, এর আগেও স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে নাসরিন নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনার দিনও স্বামী সাইফুল খানের সঙ্গে ঝগড়ার পর রাত আনুমানিক ৮টার দিকে তিনি তাঁর বাবার বাড়ি প্রধানিয়া বাড়ির ওয়াশরুমে ব্যবহার করা পরিষ্কারক তরল পান করেন বলে জানা গেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗