8 November 2026, 11:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কচুয়া গৌরব অধ্যাপক ড. এম আতিকুর রহমান কর্ম ও জীবন

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কচুয়ার কৃতিসন্তান অধ্যাপক ড. এম আতিকুর রহমান সূচনা ও সরকারি প্রজ্ঞাপন রেফারেন্স শিক্ষা ক্ষেত্রে এক আনন্দঘন অধ্যায়ের সূচনা হলো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গত ২২ জুলাই ২০২৬ তারিখে জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রখ্যাত অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানী ড. এম আতিকুর রহমান-কে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CSTU)–এর ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এই সরকারি আদেশ জারির মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক প্রথিতযশা শিক্ষাবিদ ও দক্ষ গবেষককে তাদের প্রধান প্রশাসনিক ও একাডেমিক কান্ডারী হিসেবে লাভ করলো। কচুয়ার কৃতি সন্তান ও জন্মমাটির অনাবিল গর্ব ড. এম আতিকুর রহমান চাঁদপুর জেলার ঐতিহাসিক কচুয়া উপজেলার এক কৃতি সন্তান। জন্মমাটির সীমানা পেরিয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনে নিজের মেধা ও মননের স্বাক্ষর রেখেছেন। নিজ উপজেলার সন্তান আজ দেশের একটি উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ায় কচুয়াবাসীসহ পুরো চাঁদপুর জেলায় বইছে আনন্দের জোয়ার। এটি কেবল তাঁর ব্যক্তিগত অর্জনের গল্প নয়; বরং কচুয়া ও চাঁদপুরবাসীর জন্য এক অনন্য সম্মান ও অবিস্মরণীয় গৌরবের মুহূর্ত।

আন্তর্জাতিক গবেষণা, বৈজ্ঞানিক অবদান ও পরিচিতি ড. এম আতিকুর রহমান কেবল একজন নিষ্ঠাবান শিক্ষকই নন, আন্তর্জাতিক বিজ্ঞান ও গবেষণা অঙ্গনেও এক শ্রদ্ধাভাজন নাম। বিশেষ করে উদ্ভিদবিজ্ঞান, জীববৈচির্ত্য সংরক্ষণ এবং পরিবেশগত গবেষণায় তাঁর গবেষণা কর্ম বিশ্বব্যাপী প্রশংসিত। স্কটল্যান্ডের আবেরডিন বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ: আন্তর্জাতিক উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী আবেরডিন বিশ্ববিদ্যালয় (University of Aberdeen)-এর পিএইচডি গবেষণা ফেলোদের (‘PhD Research Fellows’) জন্য তিনি এক্সটার্নাল স্টাফ মেম্বার (External Staff Member হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বায়োডাইভারসিটি লিংক প্রজেক্ট (Biodiversity Link Project) : ১৯৯৭ সাল থেকে দীর্ঘ সময় ধরে তিনি আবেরডিন বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ “Biodiversity Link Project”-এর বাংলাদেশ সমন্বয়কারী (Bangladesh Coordinator) হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। উদ্ভিদবিজ্ঞান ও প্রাকৃতিক স¤পদ সংরক্ষণে তাঁর বহুমাত্রিক গবেষণা আমাদের জাতীয় স¤পদ হিসেবে বিবেচিত।

নিয়োগকারী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিশ্রুতিশীল ও উদীয়মান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য, নিরপেক্ষ, বিশ্বমানের গবেষক ও দূরদর্শী শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে চয়ন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে চাঁদপুর ও কচুয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অন্তহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানীকে এই পদে আসীন করার সিদ্ধান্ত চ্যাবিপ্রবি-কে গবেষণামুখী ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্দরে এক যুগান্তকারী ভূমিকা রাখবে। নতুন উপাচার্যের কাছে প্রত্যাশা ও ভবিষ্যৎ দিগন্ত শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ এবং বিশ্বমানের গবেষণা অবকাঠামো গঠনে স্যারের অভিজ্ঞতা এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে। আবেরডিন বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিক অঙ্গনে তাঁর যে কাজের সংযোগ রয়েছে, তার মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুব দ্রুতই বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কের সাথে যুক্ত হতে সক্ষম হবে। স্যারের প্রজ্ঞা, সুদূরপ্রসারী নেতৃত্ব এবং একাগ্রতায় বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তি ও বিজ্ঞান চর্চায় অনন্য উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের অবস্থান সুদৃঢ় করবে-এটাই সর্বস্তরের সাধারণ মানুষের প্রত্যাশা।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending