8 November 2026, 02:28 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মতলব দক্ষিণে চিহ্নিত ২ মাদক কারবারি আটক

Source: Chandpur Times / Crime

সংবাদ থেকে

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযান চালিয়ে মানিক প্রধানীয়া (২৬) ও মো: ইয়াহিয়া মজুমদার (৪৪)কে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাচঘড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিখ্যাত মাদক ব্যবসায়ী মানিক প্রধানীয়া, পিতা আব্দুস সামাদ প্রধানীয়া, গ্রাম পুটিয়া এবং মোঃ ইয়াহিয়া মজুমদার, পিতা মৃত ফরিদ উদ্দিন মজুমদার, গ্রাম পাচঘড়িয়া এ দুজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

উপ পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার বলেন,তারা দুজনেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।এলাকাবাসীর সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending