8 November 2026, 03:57 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

Source: Arthosuchak / Education

সংবাদ থেকে

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়কের দুই পাশ অবরোধ করে আন্দোলন করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, অবরুদ্ধ অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে ছাড়িয়ে নিতে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending