৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাংলাদেশের প্রবাসী ভোটিং মডেল বিশ্বে অন্যন্য: নেপালের ইসি

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা বলেছেন, প্রবাসী ভোটিং পদ্ধতিতে বাংলাদেশ মডেলটি বিশ্বে অন্যন্য। এটি সন্তোষজনক ও গ্রহণযোগ্য।

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন ভবনে দু’দিন অভিজ্ঞতাগ্রহণ কার্যক্রম শেষে এমন মন্তব্য করেন তিনি।

‎রাজীব সুব্বা বলেন, আইডিইএ সার্ভিসেসের ওসিভি ধারণা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। বাংলাদেশ কমিশনের এই সফল উদ্যোগটি একটি উল্লেখযোগ্য মাইলফলক; যা বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সমগ্র বিশ্বের নির্বাচনী প্রক্রিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। আমি শুনছি যে বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছ থেকে শিখছে, যাতে তারা তাদের নিজেদের দেশে এই প্রক্রিয়াটি আরও কীভাবে এগিয়ে নিতে পারে সে সম্পর্কে জানতে পারে। তাই আমরা সামনের দিকে আরও অনেক কিছুর প্রত্যাশা করছি। এটি আলোচনার শেষ নয়, বরং এটি কেবল আলোচনার শুরু মাত্র। ভবিষ্যতে আমরা একই পথে একসঙ্গে এগিয়ে যাব, একে অপরের কাছ থেকে শিখব।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর