গাইবান্ধায় চুরির অপবাদে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

সংবাদ থেকে
গাইবান্ধা: চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাদা মিয়ার (৩৫) বিরুদ্ধে। ওই নারীর দুই হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এতে আহত নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৬ নভেম্বর)গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও সদর থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে গতকাল বৃহস্পতিবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়।
নির্যাতনের শিকার নারীর নাম গোলাপী বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সাদা মিয়া একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗