8 November 2026, 11:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রংপুর আদালত ভবনে লিফট সংকট, ৩০ আদালতের জন্য ২ লিফট

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

রংপুর: রংপুর আদালত চত্বরের ১০ তলা মেট্রোপলিটান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে অন্তত ৩০টি আদালত থাকলেও লিফট মাত্র দুটি। এ দুটির মধ্যে একটি শুধু আইনজীবীদের জন্য বরাদ্দ। ফলে প্রতিদিন দেড় থেকে দুই হাজার বিচারপ্রার্থীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিরা লিফটে জায়গা না পেয়ে বাধ্য হয়ে সিঁড়ি বেয়ে ওঠানামা করছেন। বারবার আবেদন করেও নতুন লিফট সংযোজনের কোনো উদ্যোগ নেই।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভবনটিতে চরম বিশৃঙ্খলা ও মানুষের উপচে পড়া ভিড়। বদরগঞ্জ থেকে শারীরিক অসুস্থতা নিয়ে আসা ৮৫ বছর বয়সী মমতাজ উদ্দিন লাঠিতে ভর দিয়ে এসেও লিফটে জায়গা পাননি। তাকে সিঁড়ি বেয়ে ৫ তলায় উঠে হাজিরা দিতে হয়। হাজিরা শেষে দেড় ঘণ্টা অপেক্ষা করেও লিফট না পেয়ে আবার সিঁড়ি বেয়েই নিচে নামতে হয়।

তিনি বলেন, ‘সাড়ে ১০টায় এসে ১১টায় শুনানি ছিল। অনেকক্ষণ অপেক্ষা করেও লিফটে জায়গা মেলেনি। বাধ্য হয়ে অনেক কষ্টে ৫ তলায় উঠলাম, বয়স ও অসুস্থতার কারণে সারা শরীর কাঁপছিল।’

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending